জামায়াত আমিরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, গাজীপুরের সেই ওসি ক্লোজড - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ অক্টোবর ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, গাজীপুরের সেই ওসি ক্লোজড

জামায়াত আমিরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, গাজীপুরের সেই ওসি ক্লোজড মায়াতে ইসলামীর আমিরের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদ হোসেন ভূঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জানা গেছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে সোমবার পূবাইল থানার ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা ও গাজীপুর মহানগর মজলিসে শূরার সদস্য অধ্যাপক ডাক্তার মো. আমজাদ হোসেন খান।

অভিযোগে বলা হয়, পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম (মুরাদ) একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফেসবুকে ওসি আমিরুল ইসলাম মুরাদ লিখেছেন- জামায়াতের লোকেরা স্বাধীনতাবিরোধী এবং তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা- সেটার জন্য গণভোট হওয়া প্রয়োজন। ফেসবুকের এ মন্তব্যের স্ক্রিনশট এবং কিছু ভিডিওসহ করা অভিযোগে অভিযুক্ত ওসিকে বর্তমান স্থান থেকে শুধু বদলি নয়, দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়।

এ বিষয়ে পূবাইল থানা জামায়াতে ইসলামীর আমির আশরাফ আলী কাজল বলেন, কেন্দ্রীয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেন- সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের আবার আন্দোলনে নামতে হয়েছে, এটা লজ্জাজনক। এই পোস্টে ওসি মুরাদের ফেসবুক আইডি থেকে একটি মন্তব্য করেন- আগে গণভোট দরকার যে স্বাধীনতা বিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা?

তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি কিভাবে এ ধরনের মন্তব্য করেন? এজন্য আমরা কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০