জামায়াতের প্রার্থীদের টাকা ছড়ানোর অভিযোগ নিয়ে যা বললেন গোলাম পরওয়ার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের প্রার্থীদের টাকা ছড়ানোর অভিযোগ নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী। গত ডিসেম্বরেই দলটি ৩০০ আসনের প্রার্থিতার প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে। পাশাপাশি ভোটার টানতে নিয়মিত কর্মসূচির পাশাপাশি সেবামূলক কার্যক্রমও চালাচ্ছে।

এ কৌশলেই সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছে জামায়াতের ছাত্র সংগঠন শিবির। জাতীয় নির্বাচনে অবস্থান শক্ত করতে একই ধারা অব্যাহত রেখেছে দলটি।

তবে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ কেউ ভোটারদের প্রলুব্ধ করতে টাকা ছড়াচ্ছেন—এমন অভিযোগ উঠেছে। যদিও এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার ভাষায়, একটাও প্রমাণ নেই। টাকা ছড়াবে কেন? এগুলো অহেতুক অভিযোগ।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার আরও বলেন, যেমন উনারা বলেন যে ১৬টা ভিসি জামায়াত ইসলামীর। তো কে কে নাম-তালিকা ঘোষণা করুক। আমরা তো বলেছি যে ঠিক আছে, যদি যুক্তির জন্য ধরে নিলাম সত্যিই হয় তো ১৬টা, আর বাকি ভিসিরা কাদের? ওরাও তো একটা দলের। সেটা তো বলেন না।

এরইমধ্যে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম মহানগর আমির শাজাহান চৌধুরীসহ কয়েকজন নেতাকে সরানো হলেও পরওয়ার দাবি করেছেন, সাংগঠনিক প্রয়োজনে পরিবর্তন আনা হয়েছে, অভিযোগের কারণে নয়।

তিনি বলেন, গণমাধ্যমে যেসব বিষয় এসেছে এগুলো কোনও কারণ নয়। আমাদের সাংগঠনিক প্রয়োজনে কেন্দ্রের দায়িত্ব পালনের প্রয়োজনে আমরা ওখানে নতুন ভারপ্রাপ্ত আমির নির্বাচন করেছি। আর বড় কথা হলো যে মানুষ তো ত্রুটি-বিচ্যুতির ঊর্ধ্বে কেউ না।

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলছেন, শৃঙ্খলা পরিপন্থী কোনও কাজে কেউ জড়িত হলে ছাড় দেয় না জামায়াত। যখনই জানতে পারেন তখন সাংগঠনিক ব্যবস্থা নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০