জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুষ্টিয়ায় আলোচনা সভা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৫, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুষ্টিয়ায় আলোচনা সভা

শেষবারের মতো হলেও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি

ঐতিহাসিক ৭ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস চত্বরে কুষ্টিয়া-৩ সদর আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু।

এ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা জাসাসের সভাপতি ইমরান হোসেন সঞ্জু এবং জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,
ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিন সৈনিক-জনতার বিপ্লবের মাধ্যমে জাতীয় সংহতির যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, তা আজও প্রেরণার উৎস। আগামী দিনে যে কোন আন্দোলনকে বেগবান করতে ৭ নভেম্বরের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতা ও সাধারণ মানুষ স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল। এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে স্মরণীয় থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় জাতিকে নতুনভাবে পথ দেখিয়েছিলেন।

বক্তারা আরও বলেন,
“আজকের এই কর্মসূচি থেকে আমরা দাবি জানাই—কুষ্টিয়া সদর আসনে বিএনপির একজন ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে শেষবারের মতো হলেও মনোনয়ন দেওয়া হোক। তিনি ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং ২৪ জুলাইয়ের গণবিপ্লবে সরাসরি অংশগ্রহণকারী সাবেক এমপি। তাঁর জীবন ও সাধনা বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দলীয় মনোনয়ন পেলে তা হবে যোগ্য নেতার প্রতি যথার্থ সম্মান।
জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০