জাতীয় নির্বাচন নিয়ে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে: আমীর খসরু - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন নিয়ে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণখানে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলেরই কিছু চাহিদা থাকতে পারে। তবে এসব চাহিদা পূরণের একমাত্র গণতান্ত্রিক উপায় হচ্ছে নির্বাচন। জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই পরিবর্তন সম্ভব। এর বাইরে কিছু করলে গণতন্ত্র ব্যাহত হবে।

আমীর খসরু বলেন, ‘রাজপথের পর্ব শেষ হয়েছে। এখন সময় জনগণের কাছে ফিরে যাওয়ার। প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের সম্মতি ও ম্যান্ডেট নিয়ে এগোতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনসমর্থন ছাড়া কোনো কিছু করতে গেলে তা গণতন্ত্রের প্রতি অসম্মান। এতে সংবিধানকেও অবমাননা করা হয় এবং সমাজে বিভেদ সৃষ্টি হয়।

আলোচনায় বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অঙ্গীকার প্রকাশ করা হয়।

আমীর খসরু বলেন, ‘প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ প্রয়োজন। সরকারকেই এসব ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে এবং যার যেখানে যা দরকার, সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০