জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে: নাহিদ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ অক্টোবর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে: নাহিদ

জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে- এটি জাতীয় ঐক্য নয়।কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি।

তিনি বলেন, আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে আন্দোলন করছে। কলকারখানায় আগুন লাগছে, যেখানে শ্রমিকের জীবনের মূল্য ২ থেকে ৩ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে।

এ সময় নাহিদ আরও বলেন, ফ্যাসিবাদী আমলে যেসব মাফিয়া ছিল, তাদের আইনের আওতায় আনা হয়নি। বরং তাদের ব্যবসা সুরক্ষা করা হচ্ছে। তারা শ্রমিকদের শোষণ করেছে। যারা দেশের অর্থনীতি সচল রাখছে, তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০