জাকসুর দশম ভিপি জিতু - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাকসুর দশম ভিপি জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ৩,৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হন জিতু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফ উল্লাহ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ জিতু ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামের একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের হাতে হামলার শিকার হন তিনি। এরপর থেকেই সক্রিয়ভাবে নানা আন্দোলনে যুক্ত ছিলেন। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

জাকসু নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ থাকলেও ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই অনিয়মের অভিযোগ তোলে কয়েকটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। বর্জনকারী প্যানেলগুলোর মধ্যে রয়েছে—ছাত্রদল-সমর্থিত জোট, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’, স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’ এবং ছাত্র ফ্রন্টের একটি বিভক্ত অংশ।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে অনুষ্ঠিত ভোটে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ছিলেন ১৬ জন প্রার্থী। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে প্রথমবারের মতো জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৯২ সাল পর্যন্ত ২০ বছরে ৯ বার নির্বাচন হলেও দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত জাকসু ভোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০