জমির অনিয়ম দূর করতে চালু হবে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার- ভূমিমন্ত্রী - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমির অনিয়ম দূর করতে চালু হবে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার- ভূমিমন্ত্রী

ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের মতো ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২(সদর) আসনের এমপি মিজানুর রহমান মিনু।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের উদ্দেশ্য হবে যাতে কেউ হয়রানির শিকার না হয়। জনগণ যে ভোগান্তির শিকার হয়, চেষ্টা করছি একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে যাতে সেটা না হয়। সারাদেশের মানুষকে কীভাবে মুক্ত করা যায় সেই পরিকল্পনা নিচ্ছি। আমরা চিন্তা করছি ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের।

তিনি বলেন, যার জমি, যার সমস্যা সে বলবে। ওখান থেকে আর তাকে পাঁচ-ছয়টা ধাপ দিতে হবে না। হয়রানি যেন না হয়। যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। সেটার দিকেই আমরা চেষ্টা করছি।

মিজানুর রহমান মিনু বলেন, আমরা চেষ্টা করছি। আমাদের মন্ত্রণালয় বিভিন্ন আইন দ্বারা পরিচালিত হয়। আইন অনুযায়ীই বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় সংশোধনী প্রয়োজন। সেগুলো সংশোধনী আকারে আমরা পার্লামেন্টে উত্থাপন করব।

রাজশাহীর উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এই রাজশাহীকে আমরা সবাই মিলেই শান্তির শহর করেছিলাম। আমরা সবাই মিলেই আবার সেটা করব। এখানে কোনো দল-মত নেই। নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলে সবার। আমরা সবাই মিলেই রাজশাহীর উন্নয়ন করব।

তিনি বলেন, রাজশাহীর মানুষের প্রত্যাশা কর্মসংস্থান। এ জন্য আইটি ও শিল্পায়ন নিয়ে কাজ করা হবে।

এর আগে সকাল থেকে রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী মিজানুর রহমান মিনু।

এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০