জমকালো আয়োজনে কুষ্টিয়ায় গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
২৬ অক্টোবর ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে কুষ্টিয়ায় গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গনঅধিকার পরিষদ (জিওপি) এর ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিন ব্যাপী কুষ্টিয়ায় নানা কর্মসূচি পালন করা হয়।

কোটা সংস্কার আন্দোলন-২০১৮ থেকে রক্তাক্ত জুলাই গনঅভ্যুত্থান-২০২৪ এর রুপকার গনঅধিকার পরিষদের রক্ত-সংগ্রাম ও গৌরবের ৪ বছর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, রবিবার (২৬ অক্টোবর) রাত ৭টার দিকে কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের আয়োজনে বেলুন উড়িয়ে, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গনঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান ও সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, কেন্দ্রীয় যুবঅধিকার পরিষদের সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস, পৌর গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি রঞ্জু ও সাধারণ সম্পাদক কাজী সাব্বির, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক জিলহজ্ব খান ও সদস্য সচিব মিনহাজুল হক পাপ্পু, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এসময় জেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, গণ অধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় সক্রিয় ভূমিকা রেখে আসছে। তারা সংগঠনের প্রতিটি কর্মীকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০