চিঠি দিয়ে আইসিসিকে নতুন দাবি জানাল বাংলাদেশ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ জানুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিঠি দিয়ে আইসিসিকে নতুন দাবি জানাল বাংলাদেশ

অনেক নাটকীয়তার পর গত বুধবার আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল, ভারতে গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে। তবে এরপরও বাংলাদেশ নিজেদের অবস্থান বদলায়নি। ভারতে গিয়ে বিশ্বকাপে খেলবে না বলেই জানিয়েছে বিসিবি।

তবে এবার একই কথা আবারও আইসিসিকে একটি মেইল দিয়ে জানিয়েছে বিসিবি। সেখানে যোগ হয়েছে নতুন এক দাবি।
ভেন্যু পরিবর্তনের দাবিটি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়, সে অনুরোধ আইসিসিকে করেছে বিসিবি। কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে আইসিসির স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত কমিটি সেটির সুরাহা করে।

তার আগে গতকাল ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তা শেষেই তিনি সাংবাদিকদের জানান, আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।

বুধবার বাংলাদেশকে নির্দেশনা দিয়ে দেওয়ার পর থেকে আইসিসি অবশ্য মুখে কুলুপ এঁটে বসেছে। এরপর থেকে আর কোনো কিছুই জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

২০২৬ বিশ্বকাপের বি গ্রুপে বাংলাদেশের সবকটি ম্যাচ ভারতে। প্রথম ৩ ম্যাচ কলকাতায় আর শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইতে। বাংলাদেশের আপত্তির পরও সেই সূচি বদলায়নি আর।

এদিকে বাংলাদেশও তাদের অবস্থান থেকে নড়েনি এক পা-ও। যার ফলে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না বাংলাদেশের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০