চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ জানুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ. ই. মাইকেল মিলারের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রতিনিধি দলটি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় বন্দর চেয়ারম্যান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদের স্বাগত জানান।

সৌজন্য সাক্ষাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বন্দরের সাম্প্রতিক হ্যান্ডলিং রেকর্ড, জাহাজের টার্ন-অ্যারাউন্ড টাইম উল্লেখযোগ্যভাবে হ্রাস, ডুয়েল টাইম কমানো, পানগাঁও আইসিটি ও লালদিয়া কনটেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ, বে টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্পে গ্রিন টেকনোলজি ব্যবহার, ডিজিটালাইজেশন এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নসহ চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তিনি প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বন্দরের বিদ্যমান জনবলকে আরও দক্ষ ও আধুনিক কারিগরি জ্ঞানে প্রশিক্ষিত করতে ইউরোপীয় সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ. ই. মাইকেল মিলার বলেন, ইউরোপিয় ইউনিয়ন চট্টগ্রাম বন্দরের সার্বিক উন্নয়নে সহযোগী অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি নির্মাণ শিল্পে সহায়তা, উন্নত দেশগুলোর সঙ্গে সরাসরি জাহাজ চলাচল বৃদ্ধি, বিভিন্ন খাতে কারিগরি সহায়তা প্রদানসহ বন্দরের অবকাঠামো ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইউরোপিয় ইউনিয়নের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে গ্রিন পোর্ট গড়ে তোলা এবং শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিত করার ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতের সময় আগত অতিথিদের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন রূপরেখা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দরের বিভিন্ন অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা বন্দরের সাম্প্রতিক অগ্রগতি, আধুনিকায়ন কার্যক্রম ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ (অতিরিক্ত সচিব), সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. মাহবুব আলম তালুকদার, আমিন আবদুল্লাহ, পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক ও সচিব মোহাম্মদ আজিজুল মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০