ঘরের মাঠে এক ট্রফি জয়ে পাঁচ রেকর্ড ভারতের - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৯ মার্চ ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে এক ট্রফি জয়ে পাঁচ রেকর্ড ভারতের

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। এই এক জয়ের মাধ্যমে পাঁচটি রেকর্ড গড়েছে ভারত।

সর্বোচ্চ শিরোপা টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপাজয়ী দল এখন ভারত। বিশ্বের একমাত্র দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেল মেন ইন ব্লুরা। ২০০৭ সালে প্রথম আসরে শিরোপা জয়ের পর সবশেষ ২০২৪ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এর আগে, দুইবার করে এই শিরোপা জিতেছিল ইংল্যান্ড (২০১০ ও ২০২২) ও ওয়েস্ট ইন্ডিজ (২০১২ ও ২০১৬)।
ব্যাক টু ব্যাক শিরোপা

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে কোনো দল টানা দুই আসরে শিরোপা জিততে পারেনি। ভারত প্রথম দল হিসেবে এটি করে দেখালো। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে নাটকীয়ভাবে হারানোর পর এবার ২০২৬ সালে ঘরের মাঠে শিরোপা ধরে রাখলো ভারত।

ঘরের মাঠে চ্যাম্পিয়ন

ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল এখন ভারত। । এর আগে কোনো দল ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। ২০১২ সালে শ্রীলঙ্কা নিজেদের মাটিতে ফাইনাল খেলেও জিততে পারেনি।

পাঁচটি বিশ্বকাপ

সব ফরম্যাট মিলিয়ে এখন পাঁচটি বিশ্বকাপ জয়ী প্রথম এশিয়ার দল ভারত। তাদের আছে দুটি একদিনের বিশ্বকাপ আর তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বিশ্বকাপ অবশ্য অস্ট্রেলিয়ার। তারা মোট সাতবার বিশ্বকাপ জিতেছে। ছয়টি একদিনের আর একটি টি-টোয়েন্টি।

ভারতের তিনে তিন

টানা তিন বছরে তিনটি আইসিসির টুর্নামেন্টের শিরোপাজয়ী প্রথম দল এখন ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আর ২০২৬ সালে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ, টানা তিন বছর ধরে বড় তিনটি টুর্নামেন্ট জিতে আধিপত্য দেখিয়েছে ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০