‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ মে ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (২৪ মে) রাতভর ৭০০টিরও বেশি ড্রোন ও ৫০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মস্কো।

বিরতিহীন বোমার আঘাতে কেঁপে ওঠে শহরের বিস্তৃত এলাকা, সৃষ্টি ভুতুড়ে অবস্থার। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অনলাইনে প্রচারিত চাঞ্চল্যকর ভিডিওতে দেখা গেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র মধ্য কিয়েভে আঘাত হানার মুহূর্তে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে। সরকারি ভবন ও আবাসিক এলাকার কাছে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ছিল ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত সবচেয়ে তীব্র হামলাগুলোর মধ্যে অন্যতম।
মস্কো জানিয়েছে, কিয়েভে হামলায় হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রসহ চার ধরনের মরঘাতি অস্ত্র ব্যবহার করা হয়েছে। রাশিয়ার অভ্যন্তরে বেসামরিক লক্ষ্যবস্তুতে কিয়েভের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় দেশটি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই হামলায় ওরেশনিক, ইস্কান্দার, কিনঝাল এবং জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, এই হামলায় ইউক্রেনের সামরিক কমান্ড কেন্দ্র, বিমান ঘাঁটি এবং দেশটির সামরিক-শিল্প কমপ্লেক্সের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মস্কোর দাবি, সব হামলা সফল হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া রাতভর হামলায় হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। টেলিগ্রামে করা এক পোস্টে জেলেনস্কি বলেন, ক্ষেপণাস্ত্রটি কিয়েভ অঞ্চলের বিলা সের্কভায় আঘাত হানে। যদিও হামলার লক্ষ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর চালানো হামলায় প্রায় ৬০০টি ড্রোন এবং আকাশ, সমুদ্র ও ভূমি থেকে উৎক্ষেপিত ৯০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৪৯টি ড্রোন এবং ৫৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস বা প্রতিহত করেছে। প্রায় ১৯টির মতো ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত দুজন নিহত এবং আরো ৫৬ জন আহত হয়েছে। কিয়েভ জুড়ে আবাসিক ভবন, স্কুল, সুপারমার্কেট ও গুদামসহ প্রায় ৪০টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা জানিয়েছে, কিয়েভের শেভচেঙ্কো জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবনে আঘাত হানার পর আগুন লেগে একজন নিহত হয়েছেন।

উল্লেখ্য, রাশিয়া সর্বপ্রথম ২০২৪ সালের নভেম্বরে ইউক্রেনের দনিপ্রো শহরে একাধিক ওয়ারহেডযুক্ত ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। চলতি বছরের শুরুতে পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০