চার ম্যাচে তিন জয় পাওয়া দাপুটে বার্সেলোনার কাছে ধোপে টেকেনি গেতাফের মনোবল। অবশেষে বার্সেলোনার গেতাফকে উড়িয়ে দিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বার্সেলোনা ৩-০ গোলে জিতেছে। ফেরান তোরেসের প্রথমার্ধের দুই গোলের পর আরেকটি গোল করেন দানি ওলমো। ওলমো তোরেসের প্রথম গোলে সহায়তাও করেছিলেন। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের, রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষস্থানে। গেতাফের ৫ ম্যাচে পয়েন্ট ৯, টেবিলে স্থান ৮ নম্বরে।
গেতাফে প্রথম গোলটি হজম করে ১৬ মিনিটে। রাফিনহার বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের ভেতর ধরেন ওলমো। ব্যাকহিল পাসে তিনি বল দিয়ে দেন ফেরাস তোরেসকে। এক টাচেই বল জালে পাঠিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড। ৩৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি, এবার অ্যাসিস্ট করেন রাফিনহা। তোরেস প্রথমার্ধে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন, যদি না ৪৩ মিনিটে তার শট পোস্টে লেগে ফিরে আসত।
প্রথমার্ধে ২ গোল করার বিপরীতে বার্সেলোনা অন টার্গেটে একটিও শট হজম করেনি। দ্বিতীয়ার্ধে গেতাফে কিছুটা লড়াই করলেও গোল আর করতে পারেনি। উপরন্তু ওলমো স্বাগতিকদের হয়ে আরেকটি গোল করে ব্যবধান ৩-০ করেন।
দাপট দেখানোর প্রসঙ্গ পরে ফিরে আসল হ্যান্সি ফ্লিকের কথাতেও। যদিও ৩ গোল করাকে সহজ মনে হয়নি তার। ‘আমরা নিজেদের পারফরম্যান্সের ওপর মনযোগ দিয়েছি। ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল। গেতাফের বিপক্ষে তিন গোল করা সহজ ব্যাপার নয়।
মন্তব্য করুন