গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন- আলী রীয়াজ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ জানুয়ারী ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন- আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, অনেকে বলেন, গণভোটের মার্কা কী? উত্তর হচ্ছে- গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন। ওইটাই গণভোটের মার্কা, যদি আপনি হ্যাঁ বলতে চান তাহলে ওই মার্কায় ভোট দিতে হবে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলসপার্ক মাঠে অনুষ্ঠিত গণভোট বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই সম্মেলন হয়।

আলী রীয়াজ বলেন, আপনাদের রাজনৈতিক মতপার্থক্য, বিশ্বাস, ভিন্ন দল থাকবে- সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের সাদা রঙের ব্যালট। আর গোলাপী রঙের ব্যালটটি হচ্ছে গণভোটের।

আলী রীয়াজ আরও বলেন, অতিতে যে সমস্ত গণভোট হয়েছে, তাতে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরে সম্মতি চাওয়া হয়েছে। এবার আগে সম্মতি চাওয়া হচ্ছে পরে তা বাস্তবায়নের ব্যবস্থা করা হচ্ছে- এটা হচ্ছে পার্থক্য। আগে আপনি, তারপর আপনার প্রতিনিধি; আপনাকে ছাড়া আপনার প্রতিনিধি নয়।

আলী রীয়াজ বলেন, বাংলাদেশের ১৩ কোটি ভোটারের হাতে চাবির মতো করে তুলে দেওয়া হচ্ছে। এই চাবি দিয়ে দরজা খুলুন, দরজার খোলার পর ভবিষ্যতে দলমত ধর্মবিশ্বাস সমস্ত কিছুকে নিজেদের মতো রেখে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করি যার প্রতিশ্রুতি করেছিলাম ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের। আসেন আমরা সবাই মিলে সেই চেষ্টায় সামিল হই।

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০