খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান তামিমের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ডিসেম্বর ২০২৫, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান তামিমের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তির জন্য দেশজুড়ে দোয়া চলছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতালে যান তামিম। হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই টাইগার অধিনায়ক। এ সময় খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানান তিনি।

তামিম বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই দোয়া করি। আমি অসুস্থ থাকলে তার পরিবার আমার খোঁজ নিয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি। খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিক ভাবে না দেখে, মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত।

এর আগে ২৯ নভেম্বর এক ফেসবুক পোস্টের মাধ্যমে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান তামিম। তিনি লিখেছিলেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০