খামেনির শেষ বিদায় ঘিরে ইরাকের ১০ প্রদেশে সরকারি ছুটি - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ জুলাই ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খামেনির শেষ বিদায় ঘিরে ইরাকের ১০ প্রদেশে সরকারি ছুটি

ইরাকের ১০টি প্রদেশ আগামী বুধবার (৮ জুলাই) সব সরকারি অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি ইরাকের পবিত্র নাজাফ ও কারবালা প্রদেশে অনুষ্ঠিত হবে।

যেসব প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো— বাগদাদ, নাজাফ, কারবালা, বাবিল, ধি কার, বসরা, মাইসান, ওয়াসিত, মুথান্না এবং দিওয়ানিয়া।

কারবালা প্রাদেশিক কাউন্সিলের প্রধান কাসেম আলী আল-ইয়াসারি বলেন, শহীদ আয়াতুল্লাহ খামেনির মরদেহ গ্রহণের জন্য প্রদেশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে নাজাফ প্রদেশের আচার-অনুষ্ঠান ও মিলিয়ন তীর্থযাত্রা বিভাগের পরিচালক হায়দার কাবুন জানান, এ অনুষ্ঠানে অংশ নিতে ৬০টিরও বেশি মাওকিব (তীর্থযাত্রীদের সেবাদানকারী স্বেচ্ছাসেবী কাফেলা) নিবন্ধন করেছে।

এদিকে, ইরাকের বিভিন্ন গোত্র ও ধর্মীয় সম্প্রদায় বুধবার নাজাফ ও কারবালায় অনুষ্ঠিতব্য জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতির আহ্বান জানিয়েছে।

আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী, ইসলামী বিপ্লবের নেতার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান বুধবার ইরাকে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০