ক্ষমতায় না গেলেও ‘পোষা’ বিরোধী দল হবে না এনসিপি- সারজিস - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ অক্টোবর ২০২৫, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতায় না গেলেও ‘পোষা’ বিরোধী দল হবে না এনসিপি- সারজিস

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘এনসিপি বাংলাদেশে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসেনি। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতেও আমরা আসিনি।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগরের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জাতীয় পার্টি যখন সংসদে প্রধান বিরোধী দলের আসনে ছিল, তখন তারা ‘পোষা’ বিরোধী দল হিসেবে সমালোচিত হতো। এনসিপি ক্ষমতায় না গেলেও বিরোধী দল হবে। তবে কোনো থার্ড পার্টি বা পোষা দল হবে না। এনসিপি তার নিজস্ব রাজনীতি নিয়ে এগোতে চায়। বিগত সময়ে জাতীয় পার্টি যেমন পোষা দল ছিল, এমন হওয়ার কোনো সুযোগ নেই।

এ সময় তিনি দ্রুত মহানগর কমিটি গঠনের কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল, এমন কেউ আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। জুলাই বিল্পবের অনলাইন-অফলাইনে বিরোধী ভূমিকায় ছিল তাদেরও কমিটিতে আসতে দেয়া হবে না।

এনসিপির কমিটিতে জনপ্রিয় ও কর্মঠদের জায়গা দেয়া হবে, মেধাবীদের জন্য দলের দুয়ার খোলা থাকবে বলেও জানান তিনি।

একই অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদের আইনিভিত্তির আদেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্য কারও স্বাক্ষর মেনে নেয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০