ক্রীড়া ফেডারেশনে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ এনএসসির - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৩ নভেম্বর ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রীড়া ফেডারেশনে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ এনএসসির

যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নীতিমালা অনুসারে সব ক্রীড়া ফেডারেশনে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী ১৯ নভেম্বরের মধ্যে কমিটি গঠন করে এসএসসিতে পাঠাতে বলা হয়েছে।

এনএসসির সহকারী পরিচালক (ক্রীড়া) রুহুল আমিনের সই করা প্রজ্ঞাপনে ২০০৯ সালের ১৪ মে জারি করা ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ও কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার–সংক্রান্ত নীতিমালা, ২০০৯’ অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে কমপক্ষে তিনজন নারী সদস্যসহ পাঁচ সদস্যের একটি অভিযোগ কমিটি গঠন করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির মাধ্যমে কোনো ভুক্তভোগী অভিযোগের প্রতিকার না পেলে বা অভিযোগের নিষ্পত্তিতে সন্তুষ্ট না হলে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের কাছেও অভিযোগ করতে পারবেন।

এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান গণমাধ্যমকে বলেন, ‘এনএসসি মনে করে, এ উদ্যোগের ফলে নারী ক্রীড়াবিদেরা নিজেদের আরও সুরক্ষিত ভাবতে পারবেন এবং নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করতে পারবেন।’

সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলনে। তার অভিযোগের প্রেক্ষিতে বিসিবি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এতে ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০