ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারত সফরের অনুমতি দিলো সরকার - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ জানুয়ারী ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারত সফরের অনুমতি দিলো সরকার

নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল না পাঠালেও, এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে সরকার। দিল্লিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ শুটিং দলকে ভারত সফরের সরকারি অনুমোদন (জিও) দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বুধবার (২৮ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে এই আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় হওয়ায় বড় ধরনের নিরাপত্তাঝুঁকি নেই বলেই মনে করছে সরকার।

এ বিষয়ে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, বাংলাদেশ দলে মাত্র একজন খেলোয়াড় ও একজন কোচ রয়েছেন। ছোট দল। আয়োজকেরা আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। প্রতিযোগিতা হবে ইনডোর ও সংরক্ষিত এলাকায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে।

এই সফরে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তাঁর ইভেন্ট অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। কোচ হিসেবে দলে রয়েছেন শারমিন আক্তার।

নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্ট সুবিধার মাধ্যমে রবিউল ভিসা ছাড়াই সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিতে হবে। তাঁদের ৩১ জানুয়ারি দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।

রবিউল ইসলাম জানান, শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে অস্ত্র ও গুলি বহন করতে হয়, যার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া সচিব বলেন,
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় জিও দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০