ক্যাম্প ন্যুতে রাজকীয় প্রত্যাবর্তন, বিলবাওকে ৪ গোলে উড়িয়ে দিলো বার্সেলোনা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ নভেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাম্প ন্যুতে রাজকীয় প্রত্যাবর্তন, বিলবাওকে ৪ গোলে উড়িয়ে দিলো বার্সেলোনা

আড়াই বছর পর নিজের ঘর ক্যাম্প ন্যুতে ফিরেই গোল উৎসব করল বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ঘরে ফেরাটা স্মরণীয় করে রাখল কাতালানরা।
এখনও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় নতুন করে সাজানো স্টেডিয়ামে ঢোকার সুযোগ পেয়েছেন মাত্র প্রায় ৪৫ হাজার দর্শক। আগামী মৌসুমে ক্যাম্প ন্যু পুরোপুরি উন্মুক্ত হলে ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ১ লাখ ৫ হাজার।

আতশবাজির ঝলকে শুরু হওয়া ম্যাচে চতুর্থ মিনিটেই রবার্ট লেভানডফস্কি বার্সাকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। বিরতির ঠিক পরেই ফেরমিন লোপেজ স্কোরলাইন ৩-০ করেন। শেষ সময়ে (৯০ মিনিটে) ফেরান করেন নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল।

৫৪ মিনিটে ফেরমিনকে ফাউল করে বিলবাওয়ের মিডফিল্ডার সানচেত লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় অতিথিদের- সেই সুযোগ কাজে লাগিয়ে দাপুটে জয় তুলে নেয় বার্সা।

এই জয়ে লা লিগা টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা, অন্তত আপাতত। ১৩ ম্যাচে ১০ জয় নিয়ে তাদের পয়েন্ট ৩১। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। এলচের বিপক্ষে হার এড়াতে পারলেই ফের শীর্ষে ফিরবে রিয়াল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০