কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া বাচ্চাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো র‍্যাব - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
১৪ নভেম্বর ২০২৫, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া বাচ্চাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো র‍্যাব

কুষ্টিয়ায় মায়ের সাথে মেলায় ঘরতে এসে সাত বছরের বাচ্চা হারিয়ে যাওয়া সিজানকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে র‍্যাব।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাতটার সময় কুষ্টিয়া সদর থানাধীন এনএস রোডের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত তমিজ উদ্দিন মার্কেট থেকে বাচ্চাটিকে উদ্ধার করেছে র‍্যাব। উদ্ধার হওয়া বাচ্চা সিজান কুষ্টিয়া সদর থানাধীন চৌড়হাস গোরস্থানপাড়া এলাকার রইচ উদ্দিনের ছেলে। ছেলেটি কুমারগাড়া পাইলট স্কুলে কেজি শ্রেনীর ছাত্র।

র‍্যাব সুত্রে জানা যায়, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে পৌষ মেলায় মায়ের সাথে বাচ্চাটি ঘুরতে আসে। আনুমানিক সন্ধ্যা ছয়টার সময় মায়ের সাথে ঘরতে ঘুরতে হারিয়ে যায়। পরে বাচ্চাটি মাকে খুঁজতে খুঁজতে
কুষ্টিয়া সদর থানাধীন এনএস রোডের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত তমিজ উদ্দিন মার্কেটে এসে কান্না করতে থাকে। পরে র‍্যাব খবর পেয়ে বাচ্চাটিকে উদ্ধার করে র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পে নিয়ে যায়। বাচ্চাটিকে র‍্যাব তার পরিচয় জানতে চাইলে তার নাম, বাবার নাম এবং মায়ের নাম ছাড়া আর কিছুই বলতে পারেনি। এরপর র‍্যব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নির্দেশনা মোতাবেক র‍্যাবের কুষ্টিয়া সদর ও মিরপুর এফএস টিম, সহ একাধিক টিম ছেলেটির পরিবারের সন্ধানের জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করে। প্রায় এক ঘন্টার মধ্যেই র‍্যাব তার পরিবারের সন্ধান পেতে সক্ষম হয়। পরে যাচাই বাচাই করে বাচ্চাটির নানা ও মায়ের কাছে বাচ্চাটিকে হস্তান্তর করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, র‍্যাবের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারি একটা বাচ্চা ছেলে মেলায় ঘরতে এসে হারিয়ে গেছে। শহরের তমিজ উদ্দিন মার্কেটের মধ্যে কান্না কাটি করছে। র‍্যাবের টিম পাঠিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসি। পরে তার পরিবারের সন্ধান করে বাচ্চাটিকে তার নানা এবং মায়ের হাতে হস্তান্তর করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০