কুষ্টিয়ায় বাবার মৃত্যুর পর ছে‌লের আত্মহত্যা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
২৬ সেপ্টেম্বর ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বাবার মৃত্যুর পর ছে‌লের আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে বাবার মৃত্যু শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে বিজয় কুমার বিশ্বাস আত্মহত্যা করেছেন। বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্প‌তিবার দিবাগত রাত আড়াইটার দি‌কে কু‌ষ্টিয়ার কুমারখালী‌ উপ‌জেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘ‌টে‌ছে।

শুক্রবার (২৬ সে‌প্টেম্বর) সকা‌লে ঘটনাস্থল থে‌কে পু‌লিশ বাবা-‌ছে‌লের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে।

নিহত বিজয় কুমার বিশ্বাস (৩২) উদয় নাতুড়িয়া গ্রামের শম্ভু চরণ বিশ্বাসের (৭২) ছেলে। বিজয় পেশায় জে‌লে ছি‌লেন।

পু‌লিশ ও প‌রিবার সূ‌ত্রে জানা গে‌ছে,‌ গতকাল বৃহস্প‌তিবার বি‌কে‌লে বিজয় কুমার বিশ্বা‌সের বাবা শম্ভু চরণ বিশ্বাস পূজা উপল‌ক্ষে বা‌ড়ির এক‌টি পোষা ছাগল স্থানীয় বাঁশগ্রাম বাজা‌রে বি‌ক্রি ক‌রেন। রা‌ত সা‌ড়ে ৯টার দি‌কে বিজয় তার বাবার কা‌ছে ছাগল‌ বি‌ক্রির অ‌র্ধেক টাকার ভাগ চান। টাকা চাওয়াকে কেন্দ্র করে বাপ-ছেলের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে বাবা শম্ভু চরণ উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। রাত সা‌ড়ে ১১টার দি‌কে শম্ভু চরণ মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খন্দকার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে ব‌লেন, ছাগল বিক্রির টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কবিতর্ক হয়েছিল। প্রথমে বাবা স্ট্রোক করে মারা যান। পরে তার ছেলে আত্মহত্যা করেন। সুষ্ঠু তদ‌ন্তের স্বা‌র্থে বাবা-ছে‌লের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০