কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডেল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
২৪ অক্টোবর ২০২৫, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডেল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল নিষিদ্ধ ঘোষিত মাদক ফেন্সিডেল সহ জসিম উদ্দিন, (৩৫)ও হাসান মিয়া (২০) নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা আনুমানিক সাড়ে ৩ টার সময় কুষ্টিয়া সদর থানাধীন আইলচারা ইউনিয়নের বল্লভপুর মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন শাখারিয়া পিচ মোড় এলাকার রবিউল হোসেনের ছেলে জসিম উদ্দিন, (৩৫)ও একই এলাকার বিপুল মিয়ার ছেলে হাসান মিয়া (২০)।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে দুইজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে কুষ্টিয়া জেলায় আসছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে এসআই মোঃ আবুল আলিম,এএসআই অমল,এএসআই মামুন সহ সংগীয় ফোর্স বল্লভপুর এলাকায় গোপনে অবস্থান করে এবং মাদক ব্যবসায়ী দুইজন যখন বল্লভপুর মোড়ে পৌছায় তখন দুইজনকেই আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৪০ বোতল ফেন্সিডেল উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে ফেন্সিডেল সহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০