কুষ্টিয়া মডেল থানা পুলিশ আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিশেষ চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম বৃদ্ধি করে পুলিশ সদস্যরা পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক রয়েছে।
অদ্য ২৩শে সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশাররফ হোসেন বিভিন্ন পূজামন্দির পরিদর্শন করে মন্দির কমিটির নেতাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশেষ চেকপোস্ট ও পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।
অন্যদিকে, সাদা পোশাকের একটি টিম প্রতিটি পূজামন্ডপে সার্বক্ষণিক নজরদারি করছে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার, মন্দির সংস্কার ও সংরক্ষণ বিষয়ক সম্পাদক ও থানাপাড়া সার্বজননীন পুজা মন্দিরের সভাপতি বিশ্বনাথ দাস বলেন, মডেল থানা পুলিশ সবসময় মন্দির কমিটির সাথে যোগাযোগ রাখছে এবং আশেপাশের এলাকায় টহল দিচ্ছে। ডিএসবি ও অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরাও নিয়মিত পরিদর্শন করছেন।
এই পদক্ষেপগুলি দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন