কুষ্টিয়ায় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাবের নিরাপত্তা জোরদার - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাবের নিরাপত্তা জোরদার

আসন্ন শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া।
বিশেষ চেকপোস্ট স্থাপন এবং টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠুভাবে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।
আজ ২২শে সেপ্টেম্বর কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম)। পরিদর্শন শেষে তিনি বলেন, সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে র‍্যাব-১২, সিপিসি-১: কুষ্টিয়া (কুষ্টিয়া সদর, কুমারখালী, দৌলতপুর, মিরপুর, ভেরামারা ও খোকসা) এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট, কুইক রেসপন্স টিম ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করবে র‌্যাব।
তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিটি পূজামন্ডপে বিশেষ নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে র‌্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষেণে থাকবে।

আগামী ২৮ ই সেপ্টেম্বর ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ২ রা অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে।
আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে পূজার সকল প্রস্তুতি নির্বিঘ্নে চলছে বলে নিশ্চিত করেছেন, বাংলাদেশ উদযাপন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, জয়দেব বিশ্বাস।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার, মন্দির সংস্কার ও সংরক্ষণ বিষয়ক সম্পাদক ও থানাপাড়া সার্বজননীন পুজা মন্দিরের সভাপতি বিশ্বনাথ দাস বলেন, এ বছর কুষ্টিয়া জেলায় মোট ২৫০ টি পূজা মন্দিরে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৮১ টি ও কুষ্টিয়া পৌর এলাকায় ৪৬ টি মন্দিরে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক দেবেশ চন্দ্র সরকার বলেন, প্রতি বছরের মতো এ বছরও নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। প্রস্তুতি হিসেবে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুজারীদের নিরাপত্তার জন্য ব্যাপক ব্যবস্থা নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০