কুষ্টিয়া ৯ নভেম্বর ২০২৫: দক্ষ জনশক্তি দেশ গঠনে মূল ভিত্তির সেøাগানে কুষ্টিয়া গণপ্রকৌশল দিবস -২০২৫ উদযাপিত হয়েছে । দিবস উপলক্ষে আজ সকাল ১০ টায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে র্যালি বের হয়েছে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচকরা, দেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা ও করনীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রকৌশলীদের ভূমিকার কথাও স্বীকার করেন বক্তারা।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ইউসুফ আলী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপ¯ি’ত ছিলেন।
মন্তব্য করুন