কুষ্টিয়া জেলার কৃতি সন্তান ব্যারিস্টার সুইটি আহমেদের জন্মদিন উপলক্ষে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার ঝড় বইছে সোশ্যাল মিডিয়া ফেসবুক জুড়ে।
ব্যারিস্টার সুইটি আহমেদ কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৯৮ সালের ৩০ সেপ্টেম্বর জন্ম গ্রহন করেন। তার বাবা আমিনুল ইসলাম মুকুল প্রথম শ্রেনীর ঠিকাদার ও বিশিষ্ট সমাজসেবক, মা সাহেদা বেগম স্থানীয় স্বস্তিপুর হাই স্কুলের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষিকা। তার দাদার নাম মৃত ফজলুলুল আলম। তিনি একজন সম্ভান্ত ব্যবসায়ী ছিলেন। ব্যারিস্টার সুইটি বাবা মায়ের বড় সন্তান। তার ছোট একটি ভাই আছে।গতকাল মঙ্গলবার ৩০ সেপ্টেম্বরে র্যারিস্টার সুইটি আহমেদ তার জীবনের ২৬ বছর অতিক্রম করে ২৭ বছরে পদার্পন করলেন।
ব্যারিস্টার সুইটি আহমেদ প্রায় দুই বছর আগে সাফল্যের সঙ্গে লন্ডন থেকে ‘বার এট ল’ সম্পন্ন করেছেন।বর্তমানে তিনি তার আইনী পেশার জন্য ঢাকায় বসবাস করেন।
ব্যারিস্টার সুইটি আহমেদ ঢাকায় বসবাস করলেও ২৭ তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় বসবাসরত তার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার সফলতা কামনা করে শুভেচ্ছার বার্তা পোস্ট করেছেন। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সারাদিনই ফেসবুক জুড়ে ব্যারিস্টার সুইটির শুভেচ্ছার বার্তা ঝড়ের মতো ছড়িয়েছিলো।
মন্তব্য করুন