
কুষ্টিয়ায় মাজারে ঘুরতে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে।
রবিবার (০৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার সময় কুষ্টিয়া কুমারখালীর ছেউড়িয়া লালন শাহ মাজারের মধ্যে তার উপর ডিম নিক্ষেপ করে এবং এই হামলা চালানো হয়েছে। অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।
জানা গেছে, সন্ধ্যার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুষ্টিয়া ভেড়ামারা এবং কুমারখালীর শিলাইদহের রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ঘুরা শেষে লালন শাহ মাজারে নেতাকর্মীদের সাথে করে গাড়িবহর নিয়ে ঘুরতে আসে। হঠাৎ করে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর হামলা চালায় এবং তার গায়ে ফিম নিক্ষেপ করে। এই হামলার ঘটনায় নাসিরুদ্দিন পাটোয়ারীর বহরে আসা একটি কালো রঙের মাইক্রো গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করা হয়। প্রায় ঘন্টাব্যাপী নাসিরুদ্দিন পাটোয়ারী সহ এনসিপির নেতাকর্মীরা মাজারের মধ্যে নিরাপদ স্থানে অবস্থান করলে কুমারখালী থানা পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর সাথে কথা বললে তিনি জানান, আমার উপর হামলা করা হয়েছে। আমার তিনটি গাড়ি ভাংচুর হয়েছে। আমার পাচজন নেতাকর্মী আহত। বিএনপির টোকাইরা এই হামলা চালিয়েছে।
কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তসলিম উদ্দিন নিশাতের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পাবনাতে আছি। মোবাইলফোনের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি নাসিরুদ্দিন পাটোয়ারী গান শুনতে কুষ্টিয়ায় লালনে এসেছে। লালন মাঠের বাউলরা যেখানে গান গায় সেই স্টেজের পিছনে তিনি এবং তার একজন কর্মী গাজা খাচ্ছিলেন। গাজা খাওয়া শেষে যাওয়ার সময় সেখানকার স্থানীয় জনগন তাদেরকে গনধোলাই দেয়। ওই সময় মার খেয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বিএনপির সরকার এবং দেশরত্ন তারেক রহমানের নামে নেগেটিভ মন্তব্য করেন। তখন আমাদের কিছু ছেলে-পেলে তার উপরে জনগনের সাথে তাল মিলিয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসির উদ্দিন পাটোয়ারী লালন মাজারে এসেছেন। শুনেছি তাঁর সঙ্গে কিছু একটা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। এবিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।
মন্তব্য করুন