মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১ - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২ অক্টোবর ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলা ঠেকানোর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবরকে মিথ্যা বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। এ ঘটনায় পথচারীদের হয়রানি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানায়, পবিত্র নগরীর নিরাপত্তা কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে আতঙ্ক ও ভয় সৃষ্টি করার অভিযোগে আটক করে। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব দাবি ছড়িয়েছে, সেগুলো সত্য নয়। এ ধরনের বিষয়ে তথ্যের জন্য জনগণকে সরকারি ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা করেছে কেউ এবং সৌদি নিরাপত্তা বাহিনী ও পুলিশ তা নস্যাৎ করেছে।

তবে ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি ২০১৭ সালের ফেব্রুয়ারির ঘটনা। ভিডিওতে দেখা যায়, ৪০-এর কোঠার এক সৌদি নাগরিক কাবার কাছে নিজের পোশাকে পেট্রল ঢালছেন। ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তখন জানানো হয়েছিল এবং তিনি নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিলেন।

সৌদি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি কোনো বিস্ফোরক বেল্ট নিয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টে ঘটনাটিকে আত্মঘাতী হামলা হিসেবে দাবি করা হলেও তা সঠিক নয়।

সূত্র: মিডলইস্ট মনিটর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

১

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

২

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৩

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৪

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৫

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৬

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৭

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৮

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৯

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১০

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১২

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৩

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৪

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৫

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৬

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৭

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৮

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৯

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

২০