কুষ্টিয়ায় আ.লীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ জুন ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় আ.লীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

Screenshot

কুষ্টিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার কুষ্টিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মডেল থানাধীন নিশান মোড় এলাকার হাউজিং ডি ব্লকের ঈশানী টাওয়ারের সামনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অননুমোদিতভাবে একত্রিত হয়। সেখানে তারা সরকারবিরোধী স্লোগান ও মিছিলের মাধ্যমে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছিল।

পুলিশ জানায়, আসামিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে সমবেত হয়েছিল। ঘটনার খবর পেয়ে মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার জানান, সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই নির্দেশনা অমান্য করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০