কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ অক্টোবর ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পালের নজিরবিহীন কুরআন অবমাননার প্রতিবাদ করতে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন দলটির যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিবৃতিতে তিনি দেশের সব ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতি ও পবিত্রতার সুরক্ষায় সর্বোচ্চ কঠোর আইন করার দাবিতে সব নাগরিকের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে তিনি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নির্বিশেষে সব সম্প্রদায়ের নেতৃবৃন্দের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর ফলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি দেশের সব ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতি ও পবিত্রতার সুরক্ষায় সর্বোচ্চ কঠোর আইন করার দাবিতে বৃহৎ নাগরিক ঐক্য গঠন সহজ হবে বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের দোসররা যেমন মন্দির ও প্রতিমা ভেঙে আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, তেমনি আমাদের প্রিয় রাসূল (সা.), আল্লাহ ও ইসলামী বিধিবিধান নিয়ে কটূক্তি করে আমাদের হৃদয়েও আঘাত করা হয়। সর্বশেষ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ কুরআন অবমাননার ঘটনাটি চূড়ান্ত উদ্বেগের। আপনারা আক্রান্ত হলে আমরা কিন্তু সবসময় প্রতিবাদে সরব হয়েছি।

আজিজুল হক বলেন, ধর্ম অবমাননাকারীরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু সবার শত্রু। কঠোর আইন না থাকায় দেশে ধর্ম অবমাননার ঘটনাগুলো বেড়ে যাচ্ছে এবং কোনো বিচারও হচ্ছে না। ধর্ম অবমাননা রোধ করতে হলে সর্বোচ্চ কঠোর আইন করা আবশ্যক হয়ে পড়েছে। এই দাবিতে আমাদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দেরও আওয়াজ ওঠানো জরুরি। সর্বোচ্চ কঠোর আইন পাস হলে শুধু মুসলিমদেরই নয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতি ও পবিত্রতাও আইনানুগভাবে সুরক্ষিত হবে। কিন্তু এদেশের ইন্ডিয়াপন্থি বাম সেক্যুলার গোষ্ঠী কখনোই স্থায়ী সমাধান চায় না। তারা ধর্ম অবমাননার সমস্যা জিইয়ে রেখে এদেশের আলেম-ওলামা ও ইসলামপন্থিদের বিরুদ্ধে সংখ্যালঘুদের ‘ভিকটিম কার্ড’ বানিয়ে রাজনৈতিক কায়েমি স্বার্থ হাসিলে সবসময় তৎপর থাকে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এই ষড়যন্ত্র-কাঠামো ভেঙে দিতে হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, মুসলিম শিক্ষার্থীদের ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের প্রতিষ্ঠানে গেড়ে বসা কাঠামোগত ইসলামবিদ্বেষ দূর করতে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কুরআন অবমাননার ঘটনায় প্রতিষ্ঠানটির বিদ্যমান প্রশাসনকে কোনো ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০