কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
১৪ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় ১০টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে হামলার তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, (ইরান থেকে ছোড়া) ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী।

ইরানের দুই দ্বীপে হামলা

কুয়েতে ইরানের হামলার কিছুক্ষণ আগে ইরানের কিশ ও কেশম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ইরানি সংবাদমাধ্যমে বরাতে আলজাজিরা এ তথ্য জানায়।

গত তিনদিন এই দ্বীপগুলোতে বার বার হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এরমধ্যে আজ আবারও হামলা হলো। নতুন হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য দেয়নি ইরান।

কেশম দ্বীপ ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালিতে ইরানের যতগুলো দ্বীপ আছে তার মধ্যে এটি সর্ববৃহৎ। এই দ্বীপকে ব্যবহার করে হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারে তেহরান। ধারণা করা হয় সেখানে প্রচুর অস্ত্র ও মিসাইল মজুদ করে রেখেছে তারা। ফলে যুক্তরাষ্ট্র বারবার সেখানে হামলা চালাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০