৩০০ আসনে এমপি প্রার্থী দেবে জাকের পার্টি
কুষ্টিয়ায় জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক দেশব্যাপি কুষ্টিয়া জেলা জাকের পার্টির মূল দল ও সকল সহযোগী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে জেলার থানা, উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২ টার সময় কুমারখালীর কয়া ইউনিয়নের ৭ নং বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই জনসভা অনুষ্ঠিত হয়। পরে প্রায় সহস্রাধিক নারী-পুরুষের একটি বিশাল র্যালি বানিয়াপাড়া প্রাইমারি স্কুলের সামনে থেকে ঘোড়াইঘাট মোড় ঘুড়েই আবার সভার স্থানে এসেই র্যালিটি শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাকের পার্টির সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান মাসুদ, বিশেষ অতিথি কুষ্টিয়া জেলা জাকের পার্টির ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ আরাফাত হোসেন জনি,জেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী ও টিম প্রধান মাহমুদা খাতুন মৌ,কুষ্টিয়া জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মোঃ শিপন,জেলা মৎসজীবী ফ্রন্টের সভাপতি মোঃ কনক,জেলা বাস্তহারা ফ্রন্টের সভাপতি মোঃ ফরিদ আহমেদ,জেলা সড়ক পরিবহন ফ্রন্টের সভাপতি মোঃ ফরিদ,কেন্দ্রীয় যুব ওলামা ফ্রন্টের সদস্য মাওঃ আশিকুল ইসলাম,কুমারখালী থানা জাকের পার্টির সভাপতি আব্দুল হক,কুমারখালী থানা জাকের পার্টির সাধারন সম্পাদক মোঃ আব্দুল আলিম,কুমারখালী থানা সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হোসেন লাল্টু,জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা জাকের পার্টির সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান মাসুদ বলেন, এবার নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী জাকের পার্টি রেডি করে রেখেছে। যদি নির্বাচন বাংলাদেশে হয়ে থাকে ৩০০ আসনের প্রার্থী দেবে এবং ৩০০ আসনেই জয়যুক্ত লাভ করবে। জাকের পার্টি একটা আধ্যাত্মিক পার্টি। এই পার্টি আল্লাওয়ালার রাসুলের পার্টি। এই পার্টি অলি আওলিয়ার পার্টি।
মন্তব্য করুন