এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে না ‘গ্যারান্টি’ - ক্রিকেটার কেদার যাদব - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ অগাস্ট ২০২৫, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে না ‘গ্যারান্টি’ – ক্রিকেটার কেদার যাদব

আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে মহাদেশিয় শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে দক্ষিণ এশিয়ার দুই বৈরি প্রতিবেশি ভারত ও পাকিস্তান। তবে এই টুর্নামেন্টে আদৌ তারা মুখোমুখি হবে কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভারতের সাবেক ক্রিকেটার কেদার যাদব তো ‘গ্যারান্টি’-ই দিচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচ হবে না।

এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে তার ভাষ্য, পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত নয়। ভারতের সামর্থ্য জেনেই বলছি, পাকিস্তানের বিপক্ষে যেকোনো মাঠে জিতবে ভারত। তবে গ্যারান্টি দিচ্ছি যে এই ম্যাচটি হবে না।

কেদার যাদবের মন্তব্য একেবারে হালকা করে দেখার সুযোগ নেই। কারণ সাম্প্রতিক সময়ে প্রায় কোনো খেলাতেই এই দুই দেশ মুখোমুখি হচ্ছে না। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ বয়কট করে ভারত। পাকিস্তান আবার এশিয়া কাপ হকি খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তাই শেষ পর্যন্ত এশিয়া কাপে ভারত-পাকিস্তান হবে কিনা তা নিয়ে কিছুটা শঙ্কা রয়েই গেছে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও আইসিসি এবং এসিসি টুর্নামেন্টে বরাবরই প্রতিবেশিদের বিপক্ষে খেলেছে ভারত। এবার তার ব্যতিক্রম হবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০