এনসিপি-গণঅধিকার পরিষদ মিলে আসছে নতুন রাজনৈতিক দল - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপি-গণঅধিকার পরিষদ মিলে আসছে নতুন রাজনৈতিক দল

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘটা করে এনসিপির আত্মপ্রকাশ ঘটলেও সাত মাস পর আর এককভাবে হাঁটতে চাইছেন না দলটির শীর্ষ নেতারা। ইতোমধ্যেই একীভূত হয়ে রাজনীতি করতে আলোচনাও শুরু করেছে এনসিপি ও গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের সঙ্গে মিলে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ইতোমধ্যেই অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছে এনসিপি।

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান অনানুষ্ঠানিক আলোচনা’ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা একসাথে কাজ করার লক্ষ্যে দল দু’টি আলোচনা করছে। সেই আলোচনার অগ্রগতিও হয়েছে।
গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান বলেন, দেশের মানুষ এখন রাজনীতিতে তরুণ নেতৃত্ব চায়। ১৮ এর কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন এবং ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা সে সম্ভাবনা আরও প্রকট করেছে। মানুষ এই সংগ্রামী তরুণদের ঐক্যবদ্ধ দেখতে চায়। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখা তরুণরা ঐক্যবদ্ধ হলে দেশের মানুষ আস্থা অর্জনের মতো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম পাবে। কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের তরুণদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, এনসিপির অনেক নেতাই এক সময় গণঅধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠনের সাথে ছিলো। এটা সকলেই জানে গণঅভ্যুত্থানের বীজ বপন হয়েছে ১৮ এর কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। এবং গণঅধিকার পরিষদই একমাত্র রাজপথের আন্দোলন থেকে গড়ে ওঠা একটি সম্ভাবনায় রাজনৈতিক দল।এমনকি গণঅভ্যুত্থান পরবর্তী ১ বছরেও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, ঘুষ-দুর্নীতির কোন অভিযোগ নেই। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ বির্নিমাণে এনসিপিসহ আরও কয়েকটি প্লাটফর্মের সঙ্গে অনেক দিন ধরেই আলোচনা চলছে। দেশের বৃহত্তর স্বার্থে এই মুহুর্তে জুলাইয়ের মূল অংশীজনদের ঐক্যের কোন বিকল্প নেই।’

এদিকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে এনসিপি নেতা সারজিস আলম গণমাধ্যমকে বলেন, একোমোডেশনে কোন পদে কে থাকবেন সেটি গুরুত্বপূর্ণ। একাধিক রাজনৈতিক দল থাকায় বিষয়টি আরও কঠিন হচ্ছে, কারণ সবাই আহ্বায়ক বা সদস্য সচিবসহ গুরুত্বপূর্ণ পদে থাকতে চান।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শীর্ষ নেতাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গণঅভ্যুথানে নেতৃত্ব দেওয়া তরুণরা একসাথে কাজ করবেন এবং আলোচনা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০