এক ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এক ওভারে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়ার পেস বোলিং অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে কম্বোডিয়ার বিপক্ষে আট ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১ ওভার বল করে হ্যাটট্রিকসহ ১ রানে ৫ উইকেট নেন প্রিয়ান্দানা। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে প্রথম খেলোয়াড় হিসেবে এক ওভারে ৫ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েন ২৮ বছর বয়সী প্রিয়ান্দানা।

উদয়না ক্রিকেট মাঠে টসে হেরে প্রথমে ব্যাট করে উইকেটরক্ষক ধার্মাকেসুমার ঝড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পায় ইন্দোনেশিয়া। ৮টি চার ও ৬টি ছক্কায় ৬৮ বলে অপরাজিত ১১০ রান করেন ওপেনার কেসুমা।

উদ্বোধনী জুটিতে কেসুমার সঙ্গী ছিলেন প্রিয়ান্দানা। ১১ বলে ৬ রান করে থামেন তিনি। ব্যাট হাতে দলের জন্য ভাল কিছু করতে না পারলেও, বল হাতে দলের জয়ে বড় অবদান রাখেন প্রিয়ান্দানা।

১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে ১৫তম ওভারে ৫ উইকেটে ১০৪ রান তুলে কম্বোডিয়া। ১৬তম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে প্রথম তিন বলে কম্বোডিয়ার শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনকের উইকেট শিকার করে হ্যাটট্রিক করেন প্রিয়ান্দানা।
এরপর চতুর্থ বল ডট দেন প্রিয়ান্দানা। পঞ্চম বলে আবারও উইকেট শিকার করেন এই পেসার। এবার মংদারা সককে সাজঘরে পাঠান প্রিয়ান্দানা। পরের ডেলিভারি ওয়াইড দিলেও শেষ ডেলিভারিতে পেল ভেনাককে আউট করে বিশ্ব রেকর্ডের জন্ম দেন প্রিয়ান্দানা। ফলে ১৬ ওভারে ১০৭ রানে অলআউট হয় কম্বোডিয়া।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে প্রিয়ান্দানা এক ওভারে ৫ উইকেট শিকার করলেও, এর আগে ঘরোয়া টি-টোয়েন্টিতে দু’বার এমন ঘটনা ঘটেছে। ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে এক ওভারে ৫ উইকেট পান পেসার আল-আমিন হোসেন। অন্যটি করেছেন কর্নাটকের পেসার অভিমন্যু মিঠুন। ২০১৯-২০ মৌসুমে ভারতের ঘরোয়া ক্রিকেট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে এক ওভারে ৫ উইকেট শিকার করেছিলেন মিঠুন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে ১৪ বার। এর মধ্যে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০