এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ জুলাই ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদের বিরোধীদল। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতারা এই আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিও অনুরোধ জানিয়েছেন তারা।

জাতীয় সংসদে বিরোধীদলীয় মুখপাত্র নাজিবুর রহমান বলেন, এইচএসসি পরীক্ষা নিয়ে বর্তমানে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সমাধানে সরকারের পক্ষ থেকে কার্যকর ও আন্তরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দেশের শিক্ষার পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শান্ত থেকে ধৈর্য ধারণের অনুরোধ জানান।

এদিকে, বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে সংসদের বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, চলমান সংকটের দায়ভার পুরোপুরি সরকারের। রাতের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

এইচএসসি পরীক্ষার পাশাপাশি দেশের চলমান বিচারিক ও সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও কথা বলেন বিরোধীদলীয় হুইপ। সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের দেওয়া ব্যাখ্যা মোটেও সন্তোষজনক নয়।
সংবিধান সংশোধনের বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি সংবিধানে যে ধরনের সংশোধনীর পরিকল্পনা করছে, তা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করবে না। সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, বিএনপি যদি অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়, তবে তাদের পরিণতিও ভালো হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০