এআই নেতা নিয়োগ দেবে জাপানি রাজনৈতিক দল - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এআই নেতা নিয়োগ দেবে জাপানি রাজনৈতিক দল

বিপর্যয়কর নির্বাচনী ফলাফলের পর প্রতিষ্ঠাতা নেতা পদত্যাগ করায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নেতা নিয়োগ দেবে বলে মঙ্গলবার জানিয়েছে জাপানের একটি উদীয়মান রাজনৈতিক দল।

জাপানের পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরের সাবেক মেয়র শিনজি ইশিমারুর নেতৃত্বে এ বছরের জানুয়ারিতে ‘পাথ টু রিবার্থ’ নামের এই দলটি গঠিত হয়েছিল। এ দলের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই এবং এর সদস্যরা নিজেদের মতো করে এজেন্ডা ঠিক করতে পারেন।

সফল অনলাইন প্রচারের কারণে ২০২৪ সালের টোকিও গভর্নর নির্বাচনে ইশিমারু অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় হয়েছিলেন। কিন্তু এ বছরের উচ্চকক্ষে নির্বাচনে কোনো আসন না পাওয়ায় তিনি দল ছেড়ে দেন।

নিজেকে দলের নতুন নেতার সহকারী হিসেবে পরিচয় দেওয়া কোকি ওকুমুরা সাংবাদিকদের বলেন, নতুন নেতা হবে এআই।

২৫ বছর বয়সি কিয়োটো বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি ছাত্র জানিয়েছেন, কবে ও কিভাবে এআইকে প্রয়োগ করা হবে, তা এখনো নির্ধারিত হয়নি। আপাতত তিনি কাগজে-কলমে দলের নেতা থাকবেন।

ওকুমুরা বলেন, এআই দলের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করবে না, বরং সম্পদ বণ্টনের মতো সিদ্ধান্তে ভূমিকা রাখবে—যেমন, কোন সদস্য কতটা সহায়তা পাবে।

সম্প্রতি দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় জিতে তিনি ইশিমারুর উত্তরসূরি হন। তবে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করলেও ‘পাথ টু রিবার্থ’ এখনো আসন জয়ের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। গত জুনে টোকিও অ্যাসেম্বলি নির্বাচনে দলের ৪২ জন প্রার্থী সবাই হেরে যান।আর জুলাইয়ে উচ্চকক্ষের নির্বাচনে অংশ নেওয়া ১০ জন প্রার্থীও হেরে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০