আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ মে ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা–এর একটি সোনার খনিতে ধসের ঘটনায় অন্তত ২৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় বেঙ্গো প্রদেশে একটি ছোট ও ঐতিহ্যবাহী সোনার খনিতে এই দুর্ঘটনা ঘটে। ধসের পর উদ্ধারকর্মীরা ২৮ জনের মরদেহ উদ্ধার করেন, যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম টিপিএকে এক পুলিশ কর্মকর্তা জানান, শ্রমিকরা ওই খনিতে কৌশলগত খনিজ, বিশেষ করে সোনা উত্তোলনের কাজ করছিলেন। হঠাৎ করেই খনিটি ধসে পড়ে এ প্রাণহানি ঘটে।

পুলিশ কর্মকর্তা বলেন, খনির ভেতরে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

উদ্ধারকারী বিভাগের একজন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।

বেঙ্গো প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ওই অঞ্চলে প্রায় ৭ হাজার অবৈধ খনি শ্রমিক সোনা উত্তোলনের কাজে যুক্ত রয়েছেন। প্রতিবেশী দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে বহু মানুষ কাজের সন্ধানে অ্যাঙ্গোলায় প্রবেশ করে এসব অবৈধ খনিতে কাজ করেন।

স্থানীয় প্রশাসনের মতে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও অনিয়ন্ত্রিত খনন কার্যক্রমের কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০