উত্তরায় সেনাবাহিনীর হাতে কথিত ‘ছাত্র সমন্বয়ক’ আকাশ গ্রেপ্তার - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ অক্টোবর ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরায় সেনাবাহিনীর হাতে কথিত ‘ছাত্র সমন্বয়ক’ আকাশ গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় দীর্ঘদিন ধরে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মব সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো চক্রের মূলহোতা আসাদুর রহমান আকাশকে (২৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানে উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আকাশসহ তার দুই সহযোগী মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিনকে (২৫) গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আকাশ দীর্ঘদিন ধরে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয়ে উত্তরা এলাকার বিভিন্ন স্থানে ভয়ভীতি ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছিল। তিনি ও তার সহযোগীরা নিয়মিত চাঁদাবাজি, মিথ্যা মামলা বানানো, মামলার মাধ্যমে চাঁদা আদায়সহ নানা বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল।

এছাড়া আকাশের নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাং বাহিনী স্থানীয় এলাকায় মারামারি, বিশৃঙ্খলা ও মব সৃষ্টির ঘটনাও ঘটিয়েছে বলে জানা যায়।

সূত্র আরও জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে উত্তরার তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে ইতোমধ্যে ওই হামলার স্পষ্ট প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে আকাশ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে।

বর্তমানে গ্রেপ্তার হওয়া তিন জনকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০