ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না বিএনপি- আমিনুল হক - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না বিএনপি- আমিনুল হক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল ইসলামকে বিক্রি করছে, আবার কেউ ইসলামকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এমন একটি ভিডিও দেখেছি যেখানে বোরখা পরিহিত কিছু নারী রাতের অন্ধকারে ভোট চাওয়ার নামে মানুষের বাসায় প্রবেশ করে তাদের অজ্ঞান করে সর্বস্ব লুট করেছে। এটি নিছক ডাকাতি ছাড়া আর কিছুই নয়। ইসলামকে ব্যবহার করে এ ধরনের প্রতারণা ও অপপ্রচার আমরা কখনোই মেনে নেব না।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যতের রূপরেখা। এই বার্তা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা মানুষের সাথে বসুন, তাদের সমস্যার কথা শুনুন, এবং বুঝান কেন ধানের শীষে ভোট দেওয়া উচিত। ধানের শীষে ভোট দিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে।

দিনের আলোয় রাজনীতি করে বিএনপি মন্তব্য করে বিএনপি নেত্রীবৃন্দের দীর্ঘ লড়াই-সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আপনারা গত ১৭ বছর মামলা-হামলা ও নির্যাতন সহ্য করেছেন। আজ ২০২৪ সালের ৫ আগস্টের পর মুক্ত হাওয়ায় হাঁটতে পারছেন, মত প্রকাশ করতে পারছেন-এটাই আপনারা অর্জন করেছেন। এই অর্জনকে কাজে লাগাতে হবে দেশের মানুষকে একত্রিত করার জন্য।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে। আমরা দৃশ্যমান রাজনীতি করি, দিনের আলোয় রাজনীতি করি। যারা রাতের অন্ধকারে রাজনীতি করে তারা নিজেদের স্বার্থে করে, জনগণের কল্যাণে নয়।

লিফলেট নয়, দরজায় দরজায় আস্থা তৈরির ডাকের শ্লোগান দিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, শুধু লিফলেট বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। মানুষের সাথে সরাসরি কথা বলে তাদের আস্থা অর্জন করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, ধানের শীষে ভোট দিলে ইসলামী মূল্যবোধ রক্ষা পাবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এবং মানুষ স্বাধীনভাবে ও নিরাপদে বসবাস করতে পারবে।

মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামানের সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি জেষ্ঠ্য সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মোঃ আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মোঃ শাহ আলম, মাহবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর আহবায়ক শেখ ফরিদ আহমেদ, সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ্যাড রুনা লায়লা, শ্রমিক দল মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান, মহানগর উত্তর বিএনপির নির্বাহী সদস্য মোতালেব হোসেন রতন, রেজাউল রহমান ফাহিম, হাফিজুল হাসান শুভ্র, শামীম পারভেজ, নাসির উদ্দিন, নুরুল হুদা ভূঁইয়া নূরু, এমএস আহমাদ আলী, রফিকুল ইসলাম খানসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০