ইসরায়েলি হামলার মুখে লেবানন সফরে যাচ্ছেন পোপ লিও - সমকন্ঠ
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ নভেম্বর ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলার মুখে লেবানন সফরে যাচ্ছেন পোপ লিও

ক্যাথলিক চার্চের নেতা হিসেবে প্রথম বিদেশ সফরের দ্বিতীয় এবং শেষ পর্যায়ে পোপ লিও রোববার (৩০ নভেম্বর) লেবানন সফর করছেন। ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া দেশটি থেকে তিনি ‘শান্তির জন্য আবেদন’ করবেন বলে মনে করা হচ্ছে।

পোপ প্রথমে চার দিন ধরে তুরস্ক সফর করছেন। আজ স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে তিনি বৈরুতের হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।

তুরস্ক সফরকালে তিনি সতর্ক করেছেন, বিশ্বের অস্বাভাবিক সংখ্যক রক্তক্ষয়ী সংঘাত এবং ধর্মের নামে নিন্দা ও সহিংসতার কারণে মানবতার ভবিষ্যত ঝুঁকির মধ্যে রয়েছে।

আরব নিউজের প্রতিবেদন অনুসারে, পোপ লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং জাতীয় নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
মধ্যপ্রাচ্যে খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি লেবাননে। গাজায় দখলদার ইসরায়েলি হামলার পর থেকে দেশটির বৃহৎ দল হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল তা ক্রমাগত লঙ্ঘন করে আসছে।

লেবাননে ১০ লাখ সিরীয় ও ফিলিস্তিনি শরণার্থী বাস করছে। দেশটি বছরের পর বছর ধরে অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য লড়াই করছে। কিন্তু নেতারা উদ্বিগ্ন যে, ইসরায়েল নাটকীয়ভাবে হামলা বাড়িয়ে দিচ্ছে।

হিজবুল্লাহ নেতা নাইম কাসেম গত শুক্রবার বলেছেন, তিনি আশা করেন পোপ লিওর সফর ইসরায়েলি আক্রমণ বন্ধ করতে সাহায্য করবে।

লেবাননের বিভিন্ন সম্প্রদায়ও পোপের এই সফরকে স্বাগত জানিয়েছে।

প্রসঙ্গত, পোপ হওয়ার পর প্রথমবার ক্যাথলিক ইতালির বাইরে বিদেশ সফরের প্রথম পর্যায়ে লিও তুরস্কে বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং বক্তব্য দেন। শনিবার লিও ইস্তাম্বুলের বিখ্যাত নীল মসজিদ পরিদর্শন করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১০

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১১

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১২

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৩

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১৪

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১৫

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১৬

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১৭

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৮

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

১৯

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

২০