ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিলো ফ্রান্স - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিলো ফ্রান্স

গাজা অভিমুখী ত্রাণবাহী বহর ফ্লোটিলার আটক কর্মীদের প্রতি ‘নিন্দনীয় আচরণের’ অভিযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের ওপর তাৎক্ষণিকভাবে ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এই ঘোষণা দিয়েছেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে বারোট বলেন, এই ফ্লোটিলার পদ্ধতির সঙ্গে আমরা একমত নই। এটি কোনও কার্যকর ফল বয়ে আনছে না এবং কূটনৈতিক ও কনস্যুলার সেবার ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তবে ফরাসি নাগরিকদের এভাবে হুমকি দেওয়া, ভয়ভীতি দেখানো বা নির্যাতন করা আমরা মেনে নিতে পারি না, বিশেষ করে কোনও সরকারি কর্মকর্তার মাধ্যমে।

বারোট জানান, বেন গভিরের কর্মকাণ্ড ইতোমধ্যে ইসরায়েলের বহু রাজনৈতিক ব্যক্তিত্বও নিন্দা করেছেন।

তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতায় উসকানি দেওয়া তার দীর্ঘ বক্তব্য ও কর্মকাণ্ডের ধারাবাহিকতা এটি। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিও বেন গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

মঙ্গলবার গাজার ওপর অবরোধ ভাঙতে আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাওয়ার চেষ্টা করা ৫০টি জাহাজের বহরে অভিযান চালিয়ে ৪৩০ জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরদিন বুধবার বেন গভির একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে থাকা কর্মীদের বিদ্রূপ করতে দেখা যায়।

ফ্লোটিলা আয়োজকদের অভিযোগ, আটক কর্মীদের ইসরায়েলি হেফাজতে নির্যাতনের শিকার হতে হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছে এবং অন্তত ১৫ জন যৌন নিপীড়নের অভিযোগ করেছেন, যার মধ্যে ধর্ষণের অভিযোগও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০