ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে- ট্রাম্প - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে- ট্রাম্প

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের কাছে এখনো তাদের মোট ক্ষেপণাস্ত্রের ‘২১ থেকে ২২ শতাংশ’ অবশিষ্ট রয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের এখনো হামলা চালানোর সক্ষমতা রয়েছে। তাদের হাতে কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে এবং তার হিসাবে দেশটির মোট ক্ষেপণাস্ত্রের প্রায় ২১ থেকে ২২ শতাংশ এখনো অবশিষ্ট আছে।

ট্রাম্পের এই মূল্যায়ন তার আগের দাবির চেয়ে কিছুটা বেশি। গত মে মাসে তিনি বলেছিলেন, ইরানের হাতে মোট ক্ষেপণাস্ত্রের প্রায় ১৮ শতাংশ অবশিষ্ট রয়েছে। যদিও তিনি বারবার দাবি করে আসছেন যে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে শুক্রবার (৫ জুন) ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ারের দিকে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এ দাবি তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী।

অন্যদিকে শনিবার (৬ জুন) ভোরে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দেশটির আকাশসীমায় আসা শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, ‘কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনী বর্তমানে শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।’ তবে এ হামলা কোথা থেকে চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

কুয়েতের সেনাবাহিনী আরও জানায়, ভোরে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা মূলত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের ফল।

এর দুই দিন আগে কুয়েত দাবি করেছিল, তারা ইরানের ছোড়া ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দেশটি ওই হামলাকে ‘জঘন্য আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০