ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

ফুটবল মাঠে বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়ে আসা রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র এবার সরাসরি পাশে দাঁড়িয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামালের। সম্প্রতি স্পেন ও মিসরের মধ্যকার একটি প্রীতি ম্যাচে গ্যালারি থেকে ভেসে আসা মুসলিম-বিদ্বেষী স্লোগানের প্রতিবাদ জানিয়েছিলেন ইয়ামাল।
তার সেই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়ে ভিনিসিউস ঘোষণা করেছেন, ফুটবলের ময়দান থেকে এ ধরনের ঘৃণা মুছে ফেলতে তারা একসঙ্গে লড়াই চালিয়ে যাবেন। মঙ্গলবার (৭ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ভিনিসিউস এসব কথা বলেন।

ঘটনার সূত্রপাত হয় স্পেনের এস্পানিওলের মাঠে আয়োজিত স্পেন বনাম মিসরের ম্যাচটিকে কেন্দ্র করে। ম্যাচ চলাকালীন স্প্যানিশ সমর্থকদের একটি অংশ প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের লক্ষ্য করে ধর্মীয় বিদ্বেষমূলক স্লোগান তোলে। ইয়ামাল এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন যে, ফুটবলের মাঠে ধর্মকে কৌতুক হিসেবে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদের পরিচয়।

তিনি নিজেকে একজন গর্বিত মুসলিম হিসেবে পরিচয় দিয়ে বলেন, গ্যালারিতে ‘যে লাফাবে না, সে-ই মুসলিম’—এমন স্লোগান শোনা তার কাছে অত্যন্ত অসম্মানজনক ও অসহনীয় মনে হয়েছে। ইয়ামালের এই প্রতিবাদী কণ্ঠস্বরকে সমর্থন জানিয়ে ভিনিসিউস বলেন যে, ইয়ামালের মতো তরুণ তারকারা যখন মুখ খোলেন, তখন তা বিশ্বের অন্য প্রান্তের সাধারণ মানুষের মনেও সাহস জোগায়।

ভিনিসিউস জুনিয়র নিজেও ক্যারিয়ারের শুরু থেকেই বারবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগের মঞ্চেও তাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। লিসবনে বেনফিকার বিপক্ষে ম্যাচেও তাকে ‘বানর’ বলে ডাকার অভিযোগ উঠেছিল, যার প্রেক্ষিতে উয়েফা অভিযুক্ত খেলোয়াড়কে নিষিদ্ধও করেছিল।

সংবাদ সম্মেলনে ভিনিসিউস আক্ষেপের সঙ্গে জানান যে, প্রতিনিয়ত ঘটে চলা এসব ঘটনা নিয়ে কথা বলাটা অত্যন্ত কষ্টদায়ক। তিনি মনে করেন যে, তাদের মতো খ্যাতিমান ও সামর্থ্যবান খেলোয়াড়দের চেয়েও সেইসব কৃষ্ণাঙ্গ ও সাধারণ মানুষের সংগ্রাম অনেক বেশি কঠিন, যারা প্রতিদিন সমাজের নানা স্তরে এমন বৈষম্যের শিকার হন। তাই সব খেলোয়াড়কে এক হয়ে এই অশুভ শক্তির বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।

ভবিষ্যতে যেন কোনো ফুটবলার বা সাধারণ মানুষকে বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষের মুখে পড়তে না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি স্পষ্ট করে বলেন যে, স্পেন, জার্মানি বা পর্তুগাল সরাসরি বর্ণবাদী দেশ না হলেও এসব দেশে বর্ণবাদী মানুষের অস্তিত্ব রয়েছে, যেমনটা ব্রাজিলসহ বিশ্বের অন্যান্য দেশেও দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০