ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে- কারাগারে সাক্ষাতের পর বোন উজমা - সমকন্ঠ
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ ডিসেম্বর ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে- কারাগারে সাক্ষাতের পর বোন উজমা

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন তার বোন উজমা খান। আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ আজই তাকে এ সাক্ষাতের অনুমতি দেয়, এবং উজমা খান কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করেছেন। এই সময় ভাইয়ের সঙ্গে ২০ মিনিট কথা বলেন উজমা।
সাক্ষাৎ শেষে উজমা খান বলেন, ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে কিন্তু তিনি খুব রেগে ছিলেন। তিনি জানান, ইমরানকে একটি কক্ষে সারাক্ষন বন্দি করে রাখা হয়েছে এবং কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে। এরজন্য তিনি পাকিস্তান সেনা প্রধান অসীম মুনিরকে দায়ী করেছেন।

ইমরান খান দীর্ঘদিন ধরেই এই কারাগারেই বন্দী রয়েছেন।

এর আগে জিও নিউজের তথ্য অনুযায়ী, উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তিনি পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে কারাগারের ভেতরে দেখা করতে পারবেন। যাওয়ার আগে তিনি আরেক বোন আলিমা খানের সঙ্গে কথা বলেন।

পিটিআইয়ের চলমান কর্মসূচির কারণে আদিয়ালা কারাগারমুখী ফ্যাক্টরি নাকা এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং নারী পুলিশ সদস্যসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। দাঙ্গাবিরোধী ব্যারিকেডও বসানো হয়েছে।

এত বাধা সত্ত্বেও আলিমা, উজমা ও তাদের অন্যান্য বোনেরা হেঁটেই কারাগারের দিকে রওনা দেন। তবে গোরখপুর তল্লাশিচৌকিতে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী। তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ একাধিক মামলার বিচার চলছে।

গত সপ্তাহে ইমরানের বোন আলিমা খান, উজমা খান, নোরিন খান নিয়াজিসহ পিটিআইয়ের কয়েকজন সদস্য কারাগারের বাইরে জড়ো হন। পিটিআইয়ের দাবি, নারীরা শান্তিপূর্ণভাবে বসে ছিলেন, কিন্তু পুলিশ তাঁদের সহিংসভাবে আটক করে।

তবে মন্ত্রী আতাউল্লাহ তারার বলছেন, ২০২৩ সালের ৯ মে ইমরান খানের প্রথম গ্রেপ্তারের পর যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার সঙ্গে ইমরানের বোনেরা যুক্ত ছিলেন বলে সরকারের বিশ্বাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

২

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৩

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

৪

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

৫

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

৬

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

৭

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

৮

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

৯

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১০

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১১

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১২

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৩

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

১৪

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

১৫

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

১৬

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

১৭

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

১৯

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০