ইমরান খানকে ছাড়িয়ে যাওয়ার পথে মুশফিক - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইমরান খানকে ছাড়িয়ে যাওয়ার পথে মুশফিক

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে লর্ডসে অভিষেক হওয়া মুশফিক; দেখতে দেখতে ২০ বছর টেস্ট খেলে ফেলেছেন।

দীর্ঘ দুই দশক ধরে খেলা বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান এখন পাকিস্তানের ইমরান খান ও ভারতের শচীন টেন্ডুলকারদের মতো কিংবদন্তিদের ঘাড়ে নিশ্বাস ফেলছেন।

২০ বছর ১৭৭ দিন টেস্ট খেলে দীর্ঘ সময় টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় তৃতীয় মুশফিক। এই তালিকায় দুইয়ে থাকা ইমরান খান টেস্ট খেলেছেন ২০ বছর ২১৮ দিন। অনুমিতভাবেই এই তালিকায় সবার ওপরে টেন্ডুলকার। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২৪ বছর ১ দিন খেলেছেন।

সবচেয়ে বেশি সময় টেস্ট খেলা তো বটেই, টেস্ট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার কীর্তিও শচীনের।

ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো বছরে ভূরি ভূরি টেস্ট খেলার সুযোগ পায় না বলে বাংলাদেশের কারও ২০০ টেস্ট খেলার হিসাব না হয় বাদই থাকল। কিন্তু বয়সের ক্ষেত্রে মুশফিক কি পারবেন শচীনকে টেক্কা দিতে?

সে ক্ষেত্রে মুশফিককে কমপক্ষে দেড় মাস খেলতে হবে। বর্তমানে তার বয়স ৩৮ পেরিয়ে গেছে। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি আগেই ছেড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন শুধু টেস্টই। এই টেস্ট শেষে ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় বলেন কি না, সেটাই দেখার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০