ইউনূস সরকার ‘ব্যর্থ’ দাবি করে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনূস সরকার ‘ব্যর্থ’ দাবি করে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

যুক্তরাষ্ট্রে ‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দিয়ে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং গালিগালাজ করা হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন এনসিপির নেতারা। অন্যদিকে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

একইভাবে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

পুরো ঘটনায় জড়িত পতিত আওয়ামী লীগের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির অন্যতম শীর্ষ নেতা সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহও।

এদিকে, যুক্তরাষ্ট্রে যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে- তা আগেই জানিয়েছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।একই সঙ্গে, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে তিনটি রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধির অংশগ্রহণেরও সমালোচনা করেন তিনি।

ফেসবুকে নিজের আইডিতে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক পোস্টে ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে ৩টা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রটেকশনের স্বার্থে নিয়ে গেছেন’ বলেও মন্তব্য করেন রাশেদ খান।

এদিকে, যুক্তরাষ্ট্রে ‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দিয়ে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলার ঘটনার পর ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ উল্লেখ করে এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে, এমনকি ডক্টর মুহাম্মদ ইউনূস হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান!

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি বলেন-

‘যখন এই সরকারের কেউ সমালোচনা করা শুরু করেনি, তখন আমি সমালোচনা করি। যে কারণে আমি সরকারের উপদেষ্টাদের বিরাগভাজন হয়েছি, এমনকি সরকার ও সরকার ঘনিষ্ঠ কোনো কোনো মহল থেকে হুমকিও পেয়েছি। আমাদের দলের নেতাকর্মীরা আমাকে নানাভাবে কটাক্ষ করেছে। তারা মনে করতো আমি মনে হয় ভুল করছি! কিন্তু আজকে চিন্তা করে দেখেন, কে ভুল ছিলো! এই উপদেষ্টা পরিষদের অনেককে আমি বহুদিন ধরে চিনি, তারা কতোটুকু কি করতে পারবে, সেটা আমার অনুমেয় ছিল।

এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে মন্তব্য করে রাশেদ খান লেখেন, ‘আমি বারবার বলেছি, এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে। এমনও বলেছি, অবস্থা দেখে মনে হচ্ছে হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন ডক্টর মুহাম্মদ ইউনূস! কিন্তু তারপর আপনারা সংস্কার সংস্কার আর বিচার বিচার করে সরকারকে দীর্ঘমেয়াদি করে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চেয়েছেন। কিন্তু এই সরকার আপনার আমার ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

এখন কেন চান না সরকার ৫ বছর থাকুক?- এমন প্রশ্ন রেখে গণঅধিকার পরিষদ নেতা বলেন, ‘এই সরকারের দুর্বল নিরাপত্তাবলয়ের কারণে আজকে লীগ মাথাচাড়া দিয়ে উঠেছে। লীগের কোনকিছু করা যায়নি বরং ঘাপটি মেরে থেকে এরা শক্তি সঞ্চয় করেছে। নির্বাচনকে সামনে রেখে এরা দেশে গুপ্তহত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, বোমাবাজি শুরু করার প্লান নিচ্ছে। ক্ষমতার মোহে কামড়াকামড়ি করবেন নাকি লীগ সামলাবেন? সিদ্ধান্ত আপনার!

ইউনূস সরকার ব্যর্থ দাবি করে তিনি বলেন, ‘আমরা দেশে-বিদেশে কেউ নিরাপদ নই। আমাদের জন্য নিরাপদ মাতৃভূমি বানাতে ব্যর্থ ডক্টর মুহাম্মদ ইউনূস সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০