আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর পর মুগ্ধর সাথে আমার দেখা করাবেন-স্নিগ্ধ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ অক্টোবর ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর পর মুগ্ধর সাথে আমার দেখা করাবেন-স্নিগ্ধ

একই দিনে জন্ম নেওয়া যমজ ভাই মুগ্ধর মৃত্যুজন্মবার্ষিকী উপলক্ষে এক আবেগঘন ফেসবুক পোস্টে মির স্নিগ্ধ তার গভীর শোক ও অনুভূতির কথা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এই দিনটিতেই তিনি এবং মুগ্ধ একসাথে পৃথিবীতে এসেছিলেন, তাই এই দিনটি তার কাছে জন্ম ও মৃত্যুকে একসঙ্গে দেখার দিন।

স্নিগ্ধর চোখের সামনে সবচেয়ে বেশি যে দৃশ্যটি ভাসে, সেটি হলো— মুগ্ধকে কবরের মাটিতে শুইয়ে দিয়ে প্রথম মাটি ফেলার মুহূর্তটি। তিনি জানান, প্রায় ২৪ ঘণ্টা ফ্রিজিং ভ্যানে থাকার পরেও যখন মুগ্ধকে দাফন করা হয়, তখন তার মাথা থেকে বের হওয়া রক্তে মুগ্ধর কাফনের কাপড় এবং তার নিজের পাঞ্জাবিও লাল হয়ে গিয়েছিল।

গত এক বছরে তিনি যে দায়িত্বগুলো পালন করেছেন, তা সম্পূর্ণ সততা ও সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে করার চেষ্টা করেছেন বলে স্নিগ্ধ দাবি করেছেন। তার কাছে প্রতিদিনই মনে হয়, তাদের শহীদ ভাইয়েরা ওপর থেকে তাদের দিকে তাকিয়ে আছেন।

তিনি বিশ্বাস করেন, তারা যে স্বপ্নের বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, সেই স্বপ্ন পূরণের জন্য তারা কতটা কাজ করেছেন, আল্লাহ সেই হিসাব শহীদদের মাধ্যমেই তাদের থেকে নেবেন। তাই তিনি অন্তত মুগ্ধর কাছে গিয়ে বলতে পারবেন, তিনি তার সাধ্যমতো সততা আর মর্যাদার সঙ্গে কাজ করেছেন।

স্নিগ্ধ জানান, গত এক বছরে অনেক তদবির, প্রস্তাব ও সুযোগ এসেছে, কিন্তু কখনোই এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ জন্মায়নি। তিনি শান্তি নিয়ে মরতে চান। তিনি লেখেন ‘এক টাকা হারাম বা অবৈধভাবে ছুঁয়েও দেখেননি’, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও তা হবে না। এইটুকুই শান্তি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে তিনি উল্লেখ করেছেন।

ভাই-বোনদের মৃত্যুর পর দেখা হয় না এমন একটি তথ্য তিনি কোথাও দেখেছিলেন বলে উল্লেখ করে স্নিগ্ধ লেখেন, তিনি কখনো এই তথ্যটি যাচাই করার সাহস পাননি। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আল্লাহ এতটা নিষ্ঠুর হবেন না এবং ‘যার সঙ্গে মায়ের পেট ভাগ করেছি, জীবনের প্রতিটি অধ্যায় ভাগ করেছি,’ অন্তত একবার হলেও মৃত্যুর পর তার সঙ্গে মুগ্ধর দেখা করাবেন।

দেখা হলে তিনি মুগ্ধকে বলতে চান, ‘তুমি তো একটা নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিলে, কিন্তু আমি তোমার স্বপ্নের বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে দেখেছি, কীভাবে মানুষ তোমার অস্তিত্বকেই বিলীন করে দিতে চেয়েছে।’

স্নিগ্ধ তার অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি যতটুকু জানেন, একটি কবরের উপর এক বছর পর আরেকটি কবর দেওয়া যায়। তাই তিনি বলেন, ‘স্নিগ্ধ আর মুগ্ধ একজনই; আমরা জন্মেছি একসঙ্গে, আর আল্লাহ নসিবে রাখলে আমার মৃত্যুর পর আমাকেও যেন মুগ্ধর কবরেই শায়িত করা হয়।’

তিনি দেশের সকল ‘মুগ্ধদের’ শুভ জন্মদিন জানিয়েছেন, যারা মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মিশন মনে–প্রাণে ধারণ করে এগিয়ে চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০