আমিরাত ম্যাচের আগে পাকিস্তানের সংবাদ সম্মেলন বাতিল - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরাত ম্যাচের আগে পাকিস্তানের সংবাদ সম্মেলন বাতিল

গত রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের সবেচেয় হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। ম্যাচে ৭ উইকেটে জয় পায় হারায় ভারত। তবে মাঠের ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন হ্যান্ডশেক কাণ্ড।

টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের পরও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয়রা।

সেই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটেরও ভূমিকা ছিল বলে অভিযোগ তুলে তাকে এশিয়া কাপ থেকে প্রত্যাহারের দাবি জানায় পিসিবি। অন্যথায় পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারেরও হুশিয়ারি দেয়।

ক্রিকবাজ জানিয়েছে আইসিসি তাদের সেই দাবি নাকচ করে দিয়েছে। এরই মাঝে পাকিস্তান ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বাতিল করার কথা শোনা যাচ্ছে।

নিজেদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশন’ ও ‘সামা টিভি’। আগামীকাল (বুধবার) এশিয়া কাপের শেষ গ্রুপপর্বের ম্যাচে আরব আমিরাতের সঙ্গে লড়বে পাকিস্তান। তার আগে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় তাদের সংবাদ সম্মেলন করা কথা রয়েছে। তবে পাকিস্তান সম্মেলন করবে না বলে দলীয় সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম।

পাকিস্তান সময় অনুযায়ী সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) সংবাদ সম্মেলন করার কথা তাদের। দ্য ন্যাশন বলছে, কোনো ব্যাখ্যা ছাড়াই সেটি বাতিল করা হয়েছে। এরপর রাত ৯টায় অনুশীলন রয়েছে সালমান-শাহিনদের। পরিস্থিতির উন্নতি না হলে সেটিও বর্জন করা হতে পারে বলে জানিয়েছেন দলীয় সূত্র। সবমিলিয়ে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ হওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

উদ্ভুত পরিস্থিতিতে পিসিবি সভাপতি মহসিন নাকভি সরকারি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে খবর একাধিক সংবাদমাধ্যমের। সেখানে পাকিস্তানের এশিয়া কাপ চালিয়ে যাওয়া কিংবা আইসিসিকে প্রতিক্রিয়া দেখানো নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

শেষ পর্যন্ত পাকিস্তান নাম প্রত্যাহার করলে ‘এ’ গ্রুপ থেকে ভারতের পর এশিয়া কাপের সুপার ফোরে উঠে যাবে আরব আমিরাত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০